ক্যারিয়ার ডেস্ক
৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে বলা হয়, এই বিসিএসে এক হাজার ৭৫৫ জনকে ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে। এছাড়া নন-ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে ৩৯৫ জনকে।
আজ বুধবার (২৬ নভেম্বর) বিকেলে পিএসসির ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
আরও পড়ুন:জনস্বাস্থ্য ইনস্টিটিউট ১৬ পদে নিয়োগ বিজ্ঞপ্তি
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ২০২৬ সালের ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এছাড়া লিখিত পরীক্ষার শুরুর তারিখ ৯ এপ্রিল ও মৌখিক পরীক্ষা ১০ আগস্ট শুরু হবে বলে এতে বলা হয়।
এই বিসিএসে অংশ নিতে প্রার্থীরা আগামী ৪ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। আর আগামী বছরের ৩ জানুয়ারি পর্যন্ত আবেদন ফি পরিশোধের সুযোগ পাবেন।
৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি দেখুন এখানে
















Discussion about this post